Logo
Logo
×

রাজধানী

আজও নগরভবন অচল ইশরাকের পক্ষে স্লোগানে

Icon

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০৪:১৯ পিএম

আজও নগরভবন অচল ইশরাকের পক্ষে স্লোগানে

অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাকের অনুসারীরা।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগরভবনে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। তারা মূল ফটক আটকানোর পাশাপাশি ডিএসসিসির সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। ফলে আজও বন্ধ রয়েছে সব সেবা কার্যক্রম।

‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’, ‘নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’- স্লোগানে উত্তাল পুরো নগর ভবন।

মঙ্গলবার (৩ জুন) গুলিস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে সকাল থেকে নগরভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাক সমর্থক ও কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। এতে আজও বন্ধ আছে নগরভবন কেন্দ্রীক সেবা কার্যক্রম। সেবাপ্রার্থীরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।

এদিকে, আন্দোলনকারীদের খোঁজ নিতে বিকালে  দিকে নগরভবনে আসার কথা রয়েছে ইশরাক হোসেনের। 

অন্যদিকে, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ ও ‘ঢাকাবাসীর ব্যানারে’ ইশরাকের সমর্থকেরা নগরভবনের ভেতরের ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর মিছিল করছেন। তাদের আন্দোলনের ফলে গেল ১৫ মে থেকে নগরভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন