Logo
Logo
×

রাজধানী

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— পাশা (৪০) ও রঞ্জিত (৪৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। দগ্ধ অবস্থায় দু’জনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ২ জন রোগী বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনকেই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন