রাজধানীর মোহাম্মদপুরে ৬ ককটেল বিস্ফোরণ
যুগের চিন্তা ২৪ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
রাজধানীর মোহাম্মদপুরে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিস্ফোরণের পর কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তার মোড় সংলগ্ন বসিলা রোডে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী একই স্থানে পরপর ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কাউকে আটক করাও সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



