Logo
Logo
×

রাজধানী

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

যুগের চিন্তা ২৪ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ হয়।

রাত ১০টা ৩৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি জানান, হাতিরঝিল থানার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহতের সংবাদ পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে হাতিরঝিল থানার একাধিক টিম উপস্থিত রয়েছে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন