Logo
Logo
×

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

রাজধানীর ধানমন্ডিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ তে একটি ভবনে ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের রাকিবুল হাসান বলেছেন, এদিন বিকাল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ তে একটি ভবনে আগুন লাগার খবর তারা পান।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন