Logo
Logo
×

রাজধানী

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম

প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার অভিযোগে তানভীর জোমাদ্দার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। তানভীর জোমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে তানভীরও সেখানে উপস্থিত ছিলেন। একপর্যায়ে তিনি নিরাপত্তা বলয় অতিক্রম করে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার একটি ৩৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বরে পরিদর্শনের সময় তানভীর জোমাদ্দার পুলিশ সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা এবং স্থানীয় নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর পেছনে এগিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর বেশ কাছাকাছি পৌঁছে যান।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীর জোমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন