Logo
Logo
×

রাজধানী

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশার (১৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।

তিনি জানান, টঙ্গীর চেরাগআলী এলাকায় সকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন