নূরে আলম মজুমদারকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৬ পিএম
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম মজুমদার
রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম মজুমদারকে ঘিরে প্রকাশিত কিছু সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, যথাযথভাবে তথ্য যাচাই না করে গুজব ছড়াতে উঠে পড়ে লেগেছে একটি চক্র।
সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়, সরকারি নিয়ম না মেনে বা এনওসি (অনাপত্তি পত্র) ছাড়াই বিদেশ সফরে গেছেন এই খাদ্য কর্মকর্তা। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হিসেবে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রকৃতপক্ষে, নূরে আলম মজুমদার সরকারি নিয়মকানুন মেনে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তার ব্যক্তিগত বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। তার অনুপস্থিতি বা দায়িত্ব পালন নিয়ে যে ধরনের তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে, তা বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ। এছাড়া দাপ্তরিক কাজে কোন অনিয়মের ঘটনাও ঘটে নি।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে খাদ্য কর্মকর্তা নূরে আলম মজুমদার জানান, আমাকে নিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে সব ভিত্তিহীন ও গুজব। কে বা কারা আমাকে নিয়ে চক্রান্ত করছে, এসব ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করব।
ঢাকা জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, যেকোনো কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিভ্রান্তিকর ও ভুল ব্যাখ্যামূলক সংবাদ প্রকাশ করে প্রশাসনিক শৃঙ্খলা বা সাধারণ মানুষের মাঝে ক্ষোভ উসকে দেওয়া সাংবাদিকদের কাছ থেকে কোনোভাবেই কাম্য নয়।
সচেতন নাগরিকরা জানিয়েছেন, কোনো কর্মকর্তার নিয়মতান্ত্রিক কার্যক্রমকে যথাযথভাবে যাচাই না করে এভাবে একপাক্ষিক খবর প্রকাশ করা বিভ্রান্তি তৈরি করে। এটি একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।



