Logo
Logo
×

রাজধানী

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

রাজধানীর আদাবর থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রাকিব মাহমুদ (২০), আব্দুর রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আদাবরের ওই বাসায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা জড়ো হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে পরিকল্পনা করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন