Logo
Logo
×

রাজধানী

বাবুবাজারে বিশেষ অভিযানে ৩০০ অটোরিকশার তার বিচ্ছিন্ন, ৩৫টি ডাম্পিং

Icon

আরাফাত হোসেন, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

বাবুবাজারে বিশেষ অভিযানে ৩০০ অটোরিকশার তার বিচ্ছিন্ন, ৩৫টি ডাম্পিং

বাবুবাজারে ৩০০ অটোরিকশার তার বিচ্ছিন্ন, ৩৫টি ডাম্পিং

রাজধানীর প্রধান সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা এবং ইজিবাইকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগের কোতোয়ালি জোন। অভিযানে ৩৫টি অটোরিকশা ও ১টি মিনিবাস ডাম্পিং করার পাশাপাশি প্রায় ৩০০টি অবৈধ যানবাহনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। লালবাগ বিভাগের কোতোয়ালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মঞ্জুরুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় ঘটনাস্থলে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিদ্যুৎ কুমার সরকার, মোহাম্মদ আলী, নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট জোনের সার্জেন্ট ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে কোতয়ালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মঞ্জুরুল আলম বলেন, "প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও ভ্যানসহ প্রায় ৩০০টি গাড়ির ক্যাবল তার ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সাথে ৩৫টি অটোরিকশা ও ১টি মিনিবাস ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

"তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের এই ধরনের উচ্ছেদ ও আইনগত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন