Logo
Logo
×

রাজধানী

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচলে বিঘ্ন, প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড়

যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর বুক চিরে ছুটে চলা মেট্রোরেল চলাচলে বিঘ্নের সৃষ্টি হয়েছে। এতে প্ল্যাটফর্মগুলোয় অফিসগামী ছাড়াও সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটে ছেড়ে যাওয়া ট্রেনগুলো নির্দিষ্ট সময়ের কিছুটা বিলম্বে স্টেশনে পৌঁছাচ্ছে। এতে অফিসগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। অন্যদিকে ট্রেন আসায় বিলম্ব হওয়ার কারণে প্ল্যাটফর্মগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রো স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

তবে সাময়িক এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন