Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মোট ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া তেজগাঁও বিভাগ ৮৬ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৫টি রামদা, ২টি তরবারি, ১টি ছোড়া, ৩৯৫ পিস ইয়াবা, ৪৩৮ বোতল ফেনসিডিল, ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ৪৫ বোতল বিদেশি মদ। পাশাপাশি মাদক সেবনের সরঞ্জাম হিসেবে ৯টি ফুয়েল পেপার, ৩টি গ্যাস লাইট ও ৩টি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের কানের দুল এবং নগদ ২৫ হাজার টাকা জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রাজধানীজুড়ে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন