Logo
Logo
×

রাজধানী

নেপালে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ মো. সোহাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

নেপালে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা আলহাজ মো. সোহাগ

বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড–নেপাল ২০২৬’ অর্জন করেছেন মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ।

অসাধারণ ব্যবসায়িক নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে সফলতা এবং সামাজিক দায়বদ্ধতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নেপালের হোটেল হিমালয়া, কুপন্ডোল, ললিতপুরে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ সোহাগের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে তার হাতে প্রদান করা সনদে উল্লেখ করা হয়, উদ্যোক্তা নেতৃত্ব, ব্যবসায়িক উৎকর্ষ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ও এশিয়াজুড়ে সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নে অর্থবহ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

সনদে আরও বলা হয়, তার দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীল উদ্যোগের প্রতি অঙ্গীকার এবং সামাজিক প্রভাব তৈরিতে অবদানের মাধ্যমে তিনি পেশাগত সাফল্য, দায়িত্বশীল নেতৃত্ব ও উৎকর্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মীম শরৎ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ সোহাগ ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং সমাজের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক ক্ষেত্রে নিজস্ব অবস্থান তৈরি করেছে।

‘এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এশিয়ার বিভিন্ন দেশের সফল পেশাজীবী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রথম রাষ্ট্রপতি মাননীয় ড. রাম বরন যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন সিজন মিডিয়া, নেপালের চেয়ারম্যান প্রদীপ রাজ ওন্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলহাজ মোহাম্মদ সোহাগ এই সম্মাননা অর্জনের মাধ্যমে বাংলাদেশের উদ্যোক্তা অঙ্গনে আরও একটি গৌরবময় স্বীকৃতি যুক্ত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন দেশের তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন