Logo
Logo
×

রাজধানী

তেজগাঁওয়ে রিকশার গ্যারেজে অভিযান ৩১টি অটোরিকশা জব্দ

Icon

আরাফাত হোসেন, ঢাকা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

তেজগাঁওয়ে রিকশার গ্যারেজে অভিযান ৩১টি অটোরিকশা জব্দ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও ডিপিডিসি। অভিযানে ৩১টি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান জব্দের পাশাপাশি সড়কের পাশে থাকা অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) রফিকুল  ইসলামের নেতৃত্বে শিল্পাঞ্চলের উত্তর বেগুনবাড়ি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তেজগাঁও অঞ্চলের একটি টিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে শত শত অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান। এতে সড়ক দুর্ঘটনা ও তীব্র যানজটের পাশাপাশি অবৈধ গ্যারেজগুলোতে বিদ্যুৎ চুরির মাধ্যমে এসব যান চার্জ দেওয়া হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন উত্তর বেগুনবাড়ি এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ চার্জিং পয়েন্টগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির টিম। একই সঙ্গে অটোরিকশা চার্জ দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও সরঞ্জাম জব্দ করে ডিপিডিসি কর্তৃপক্ষ। 

অন্যদিকে ট্রাফিক ডিসি রফিকুল ইসলামের প্রত্যক্ষ উপস্থিতিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩১টি অবৈধ অটোরিকশা ও ভ্যান আটক করে পুলিশ। এছাড়া ৩ জন ব্যাক্তিকে আটক করে থানায় নেয়া হয়। অভিযান প্রসঙ্গে তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, "সড়কে শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"জব্দকৃত অটোরিকশা ও ভ্যানগুলোর বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে ডিপিডিসির পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন