Logo
Logo
×

রাজধানী

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

Icon

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পিএম

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু। ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছেন, হাসপাতালে আনার পর বিষক্রিয়ার আশঙ্কায় মেঘমল্লার বসুর পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন