Logo
Logo
×

রাজধানী

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যাকাণ্ড, বাসচালকসহ তিনজন গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হত্যাকাণ্ড, বাসচালকসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় বাসচালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাসভাড়া দেওয়ার সময় ইসমাইলের লুঙ্গির কোচে থাকা টাকা দেখে তাকে হত্যার পরিকল্পনা করেন বাসের সুপারভাইজার। পরে চালক ও হেলপারের সঙ্গে মিলে তাকে হত্যা করে টাকা ছিনিয়ে নেওয়া হয়। হত্যার পর লাশটি এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে যায় তারা।

গ্রেপ্তার তিনজন হলেন— বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং হেলপার মনির হোসেন (১৯)। তারা ‘রাজ ক্লাসিক’ পরিবহনের কর্মী।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন রোববার (৬ সেপ্টেম্বর) মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইসমাইল হোসেন জমি বিক্রির পাঁচ লাখ টাকা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। বাসে ওঠার পর ভাড়া দেওয়ার সময় তার কাছে বিপুল অর্থ আছে বুঝতে পেরে সুপারভাইজার চালককে বিষয়টি জানান। এরপর তাকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হয়।

পুলিশ জানায়, চান্দুরা বাসস্ট্যান্ডে ইসমাইলকে নামানো হয়নি। অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর তাকে মুখ ও হাত স্কচটেপ দিয়ে বেঁধে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। পরে বনানীর এক্সপ্রেসওয়ের ওপর লাশ ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা প্রায় আড়াই লাখ টাকা নেওয়ার কথা জানিয়েছে। পুলিশ বলছে, ইসমাইলের কাছে জমি বিক্রির মোট পাঁচ লাখ টাকা ছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন