দুর্গাপূজা উপলক্ষে বিশ্বরঙে ‘আগমনী ছাড়’, সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আয়োজন করেছে বিশেষ ‘আগমনী ছাড়’ ক্যাম্পেইন। পূজার কেনাকাটায় ক্রেতাদের জন্য এই আয়োজনে থাকছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ‘আগমনী ছাড়’ ক্যাম্পেইন চলবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। বিশ্বরঙের অনলাইন প্ল্যাটফর্ম bishworang.com.bd এবং দেশের সকল বিশ্বরঙ আউটলেটে এই অফার প্রযোজ্য হবে।
দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। পূজাকে ঘিরে নতুন পোশাক ও সাজসজ্জার প্রস্তুতি শুরু হয় অনেক আগে থেকেই। সেই উৎসবের কেনাকাটাকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতেই বিশ্বরঙের এবারের ‘আগমনী ছাড়’ আয়োজন।
বিশ্বরঙের নকশা ও ঐতিহ্যনির্ভর পোশাকের পাশাপাশি পূজার বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের উপযোগী ফ্যাশন কালেকশন থেকে ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক বেছে নিতে পারবেন। সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়ের এই সুযোগে পূজার কেনাকাটা সম্পন্ন করার পাশাপাশি পছন্দের কালেকশন বেছে নেওয়ার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য।
বিশ্বরঙ -এর কর্ণধার জনাব বিপ্লব সাহা জানান , ‘আগমনী ছাড়’ ক্যাম্পেইনের মাধ্যমে তারা আসন্ন দুর্গাপূজার আনন্দে ক্রেতাদের আরও বেশি সম্পৃক্ত করতে চায়। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমকালীন ফ্যাশনের সমন্বয়ে তৈরি বিশ্বরঙের কালেকশন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
‘আগমনী ছাড়’ ক্যাম্পেইন চলবে ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। অফারটি বিশ্বরঙের অনলাইন প্ল্যাটফর্ম এবং সকল আউটলেটে প্রযোজ্য।
বিশ্বরঙ সম্পর্কে
দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পভাবনাকে সমকালীন ফ্যাশনের সঙ্গে যুক্ত করে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বিশ্বরঙ। দেশীয় নকশা ও ঐতিহ্যকে আধুনিক রুচির সঙ্গে উপস্থাপনের মাধ্যমে ব্র্যান্ডটি ক্রেতাদের জন্য তৈরি করে আসছে বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন কালেকশন।



