Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৪ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৬০ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৫ জন, লালবাগে ৩০ জন, ওয়ারীতে ৫৪ জন, মতিঝিলে ৬৩ জন, তেজগাঁওয়ে ৯২ জন, মিরপুরে ১৪৬ জন, গুলশানে ৫২ জন, উত্তরা বিভাগে ৭৪ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪ হাজার ৬৭৮ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ২১ লিটার দেশীয় মদ এবং পাঁচটি মোবাইল ফোন। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন