খাদ্য কর্মকর্তা নূরে আলম মজুমদারকে নিয়ে ছড়ানো হচ্ছে ভুল তথ্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম
কলতাবাজার খাদ্য কর্মকর্তা নূরে আলম মজুমদার
সম্প্রতি রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম মজুমদারকে জড়িয়ে কিছু সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল ব্যাখ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। প্রকৃত সত্য আড়াল করে একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে মোড় নেওয়ার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি একটি সংবাদে দাবি করা হয় যে, সরকারি নিয়ম না মেনে বা এনওসি (অনাপত্তি পত্র) ছাড়াই বিদেশ সফরে গেছেন এই খাদ্য কর্মকর্তা। তবে বিষয়টিকে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা হিসেবে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রকৃতপক্ষে, নূরে আলম মজুমদার সরকারি নিয়মকানুন মেনে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই তার ব্যক্তিগত বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছেন। তার অনুপস্থিতি বা দায়িত্ব পালন নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, তা বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী মহল ও সচেতন নাগরিকরা জানিয়েছেন, কোনো কর্মকর্তার বৈধ ছুটি বা নিয়মতান্ত্রিক কার্যক্রমকে যথাযথভাবে যাচাই না করে এভাবে একপাক্ষিক খবর প্রকাশ করা বিভ্রান্তি তৈরি করে। এটি একজন নিষ্ঠাবান সরকারি কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র।
ঢাকা জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, যেকোনো কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিভ্রান্তিকর ও ভুল ব্যাখ্যামূলক সংবাদ প্রকাশ করে প্রশাসনিক শৃঙ্খলা বা সাধারণ মানুষের মাঝে ক্ষোভ উসকে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।



