Logo
Logo
×

রাজধানী

চালুর প্রথম দিনেই ‌পিংক বাসে বলাকার ধাক্কা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

চালুর প্রথম দিনেই ‌পিংক বাসে বলাকার ধাক্কা

রাজধানী ঢাকায় চালু হওয়ার প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে ‘পিংক বাস’ । ছবি- সংগৃহীত

রাজধানী ঢাকায় চালু হওয়ার প্রথম দিনেই দুর্ঘটনার শিকার হয়েছে ‘পিংক বাস’। এদিন নারীদের জন্য চালু হওয়া নতুন বাসটিতে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।

মঙ্গলবার (১৮ আগস্ট) বনানীর নতুন বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।

একাধিক ভিডিওতে দেখা যায়, রাজধানীর বনানী এলাকায় পিংক বাসটি পৌঁছানোর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসেবে জরিমানা করে।

মূলত নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ তিন জেলায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি জানিয়েছে, নারীবান্ধব ও নারী চালক দ্বারা পরিচালিত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকারের অংশ। এর অংশ হিসেবে মোট ১৪টি বিশেষ বাস দিয়ে এই সেবা শুরু হয়েছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন