Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে বোমা সদৃশ ২ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪৪ পিএম

রাজধানীতে বোমা সদৃশ ২ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জুয়েল ভুঞা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে বোমা সাদৃশ্য বস্তুসহ তাকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

পুলিশ জানায়, বিকেলে খবর পেয়ে ডেমরার পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে ওই অভিযান শুরু হয়। অভিযানে জুয়েল ভুঞার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। ওই সময় তার হেফাজত থেকে কালো কস্টেপ দিয়ে মোড়ানো আনুমানিক ৬ ইঞ্চি লম্বা দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এ ছাড়াও অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরেক সন্দেহভাজন যুবককে আটক করা হয়। পরবর্তীতে বোমা সদৃশ বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তার ও আটক ওই ২ যুবককে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন