Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৫৮টি মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৬ জন, লালবাগ বিভাগে ৪৯, ওয়ারী বিভাগে ৬৫, মতিঝিল বিভাগে ৮৫, তেজগাঁও বিভাগে ৫৩, মিরপুর বিভাগে ১০১, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৪৩, গোয়েন্দা বিভাগে ১৭ এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭ পিস ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি, একটি খেলনা পিস্তল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন