Logo
Logo
×

রাজধানী

ফের জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

ফের জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী

ঢাকাসহ দেশের সাত বিভাগে শুরু হওয়া সোমবার (২০ জুলাই) সকাল ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকতে পারে। এসময় অতি ভারি বৃষ্টিপাতে জলাবদ্ধতার কবলে পড়তে পারে রাজধানী ঢাকা। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ (২০ জুলাই) সকাল থেকেই দেশের বিস্তীর্ণ এলাকায় ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অতিভারি বর্ষণের কারণে ঢাকা মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন