আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:৫৭ পিএম
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পাউরুটি তৈরির একটি কারখানার (বেকারি) সন্ধান পাওয়া গেছে।
শনিবার (৩০ মে) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শনে গেলে বিষয়টি গণমাধ্যমের সামনে আসে।
এ সময় মন্ত্রী বেকারিটি দেখে ক্ষোভ প্রকাশ করে জানান, বিষয়টি শক্তভাবে দেখা হবে।
পরিদর্শনকালে হাসপাতালের ভেতরে পাউরুটি উৎপাদনের কার্যক্রম পরিচালিত হওয়ার বিষয়টি ধরা পড়ে।
তখন ঘটনাস্থলের দৃশ্য দেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়, যা এরই মধ্যে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে হাসপাতালটিতে ছয়টি নবজাতকের মৃত্যু হয়।



