Logo
Logo
×

রাজধানী

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে ভেন্টিলেশন ত্রুটি শনাক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০২:৪৫ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যুতে ভেন্টিলেশন ত্রুটি শনাক্ত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। কর্মকর্তারা জানান, তদন্তে হাসপাতালের ভেন্টিলেশন সিস্টেমে অসঙ্গতি ধরা পড়েছে এবং শনিবারের মধ্যে প্রতিবেদন জমা পড়তে পারে।

গত বুধবার সকালে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা গেছে, মঙ্গলবার রাতে এক প্রসূতির অনুরোধে কিছু সময়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ রাখা হয়। পরে পুনরায় চালু করার পর নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একে একে ছয়জনের মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, ওয়ার্ডের তাপমাত্রাজনিত সমস্যার কারণে নবজাতকদের জটিলতা দেখা দেয়। তবে মৃত শিশুদের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকেই দায়ী করছে।

স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়। কমিটি ইতোমধ্যে ভেন্টিলেশন ব্যবস্থায় ত্রুটি শনাক্ত করেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন