Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে আগুনে পুড়ছে ফোমের মিল, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৮:১৯ পিএম

রাজধানীতে আগুনে পুড়ছে ফোমের মিল, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেটের ওই মিলটিতে আগুনের সূত্রপাত হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

যদিও তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি। এছাড়া এ ঘটনায় প্রাথমিকভাবে কারও হতাহত হওয়া কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার এরই মধ্যে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোমের মিলে আগুনের খবর পাওয়া যায়। এর ঠিক ২০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে আশপাশের স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন