Logo
Logo
×

রাজধানী

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:৫৩ পিএম

ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন

রাজধানীর ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানাধীন ফার্মগেটের আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের প্রাইভেটকারটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের পর কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর জয়নাল আবেদীন জানান, সোনারগাঁও ক্রসিং থেকে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়। তিনি নিশ্চিত করেন, এ ঘটনায় চালক, যাত্রী বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন