Logo
Logo
×

রাজধানী

বিতর্কিত ৩৩ একর জমির সীমানা নির্ধারণে যৌথ জরিপ টিম গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ এএম

বিতর্কিত ৩৩ একর জমির সীমানা নির্ধারণে যৌথ জরিপ টিম গঠন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক-আশিয়ান সিটি প্রকল্পের বিতর্কিত ৩৩ একর জমির সীমানা নির্ধারণে গঠন করেছে একটি যৌথ জরিপ টিম।

সম্প্রতি জারি করা এক দাপ্তরিক আদেশে জানানো হয়, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাজউকের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এই টিম গঠন করা হয়েছে।

সভায় প্রকল্প এলাকার প্রকৃত সীমানা নির্ধারণ এবং জমির মালিকানা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

গঠিত এই টিমে রয়েছেন রাজউকের নগর পরিকল্পনা ও বাস্তবায়ন শাখার কর্মকর্তারা, পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে সংশ্লিষ্ট ভূমি মালিকদের প্রতিনিধিদেরও।

টিমকে প্রকল্প এলাকার সীমানা নির্ধারণ, জমির দখল ও ব্যবহার পরিস্থিতি যাচাই এবং একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে জরিপ কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আশিয়ান সিটি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও বিরোধ চলছে। অস্ত্রের ভয় দেখিয়ে ও জোরপূর্ব ভাবে জমি দখল করে আবাসন প্রকল্পের কাজ চালিয়ে আসছে আশিয়ান সিটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন