Logo
Logo
×

রাজধানী

পহেলা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ থাকবে: ডিএমটিসিএল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৯ পিএম

পহেলা বৈশাখে মেট্রোরেলের দুই স্টেশন বন্ধ থাকবে: ডিএমটিসিএল

ছবি : সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মেট্রোরেলের দুটি স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (১৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে।

এ কারণে যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন