Logo
Logo
×

রাজধানী

তেজগাঁও লিংক রোডে পোশাক শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

তেজগাঁও লিংক রোডে পোশাক শ্রমিকদের অবরোধে যান চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন দাবিতে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাখালী-উত্তরা ও উত্তরা-তেজগাঁও রুটে তীব্র যানজট সৃষ্টি হয়।

ট্রাফিক পুলিশের গুলশান জোন থেকে জানানো হয়, বেলা ১১টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে ট্রাফিক পুলিশ বিকল্প রুট ব্যবহার করার জন্য চালকদের অনুরোধ জানায়। তারা জানায়—

উত্তরা-মহাখালী রুটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে মহাখালী ফ্লাইওভার ব্যবহার করা যাবে।

কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার, গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী যানবাহন চলাচল করতে পারবে।

শ্রমিকদের অবরোধে কয়েক ঘণ্টা যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন