Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:২৩ এএম

রাজধানীতে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

পবিত্র ঈদুল ফিতরের আগের রাতে রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজারের মধুবাগ মাদরাসার খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও পঞ্চগড়ের বোদা থানার ফুলতলা গ্রামের রং মিস্ত্রি মো. ফারুকের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সে মগবাজারের চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় ভাড়া থাকত। দুই ভাইয়ের মধ্যে রাব্বি ছিল বড়।

স্কুলছাত্র রাব্বির পূর্বপরিচিত কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, শুক্রবার ইফতারের পর দুই বন্ধু ও এক বান্ধবীর সঙ্গে মধুবাগ মাদরাসার খেলার মাঠ সংলগ্ন একটি গলিতে আড্ডা দিচ্ছিল রাব্বি। ওই সময় স্থানীয় বখাটে উজ্জ্বলসহ ৫ থেকে ৬ জন কিশোর তাদের ঘিরে ফেলে। পরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরবর্তীতে কথা-কাটাকাটির একপর্যায়ে বখাটেরা রাব্বির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই সময় দ্রুত গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত পৌনে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাব্বিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত স্কুলছাত্র রাব্বির মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডের বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকেও জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন