ছবি : সংগৃহীত
রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ফুটওভার ব্রিজের দিকে এবং আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



