ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন, ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হামলায় জড়িতদের শাস্তি দাবি করেন।
শিক্ষার্থীরা জানান, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর কোনো অপরাধ ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। তারা প্রশ্ন তোলেন, রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করলে পুলিশ কেন বিনা কারণে মারধর করবে। শিক্ষার্থীদের দাবি, ডিসি মাসুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় তাদের আন্দোলন চলবে।



