Logo
Logo
×

রাজধানী

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন নগর গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: ডিএসসিসি প্রশাসক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৫ পিএম

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন নগর গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর: ডিএসসিসি প্রশাসক

মশক নিধন, বনায়ন জোরদার এবং নগরকে পরিচ্ছন্ন রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নতুন প্রশাসক আবদুস সালাম।

মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

আবদুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর ছিল বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও দলীয় প্রভাবমুক্ত ছিল না এবং জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করা হয়নি।

তিনি বলেন, জনগণের যেসব অধিকার বঞ্চিত ছিল, সেগুলো দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়াই এখন অগ্রাধিকার। সিটি কর্পোরেশনগুলোতে নতুন দায়িত্ব পাওয়ার পর জনগণের ভোগান্তি কমানো, নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করা এবং যেগুলো স্থানীয়ভাবে সমাধান সম্ভব নয়, সেগুলো সরকারের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।

ডিএসসিসির প্রশাসক জানান, দায়িত্ব বুঝে নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বিশেষভাবে মশা নিধন, নগর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নের ওপর জোর দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রমজান মাস চলমান এবং সামনে ঈদ। এ সময়ে যাতে নগরবাসী নতুন করে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন