Logo
Logo
×

রাজধানী

উত্তরায় বিমান বিধ্বস্ত

উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম

উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন, যাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হেলিকপ্টারযোগে নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে, এবং দুপুর দেড়টার কিছু পরে মাইলস্টোন কলেজ সংলগ্ন হায়দার হল ভবনের ওপর বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় কাজ করছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিধ্বস্ত হওয়ার পরপরই হায়দার হল ভবনে আগুন ধরে যায়, এবং ঘটনাস্থলে সাধারণ মানুষ ও সেনা সদস্যদের উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।

আইএসপিআরের এক বিবৃতিতে ঘটনার সময় ও প্রেক্ষাপট জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খান বলেন, “আহত চারজনকে সিএমএইচে হেলিকপ্টারে পাঠানো হয়েছে।”

হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি, তবে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন