Logo
Logo
×

রাজধানী

মতিঝিলের সেনাকল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৯:১৭ এএম

মতিঝিলের সেনাকল্যাণ ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পাশে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সমকালকে বলেন, খবর পেয়ে ১০টা ৫১ মিনিটে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, ওই ভবনের ১৭ তলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে। পুরো ভবনজুড়ে অফিস। আগুনের অবস্থা বোঝা যাচ্ছে না। ভবনে প্রচুর ধোঁয়া। ফায়ার সার্ভিস কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন