Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:৫৮ এএম

রাজধানীতে দুইজনের মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

রাজধানীর বনানী ও রামপুরায় পৃথক ঘটনায় বাসের হেলপারসহ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, বনানীর মো. মুন্না (১৯) ও রামপুরায় সুমি আক্তার (৩৫)।

বুধবার (১৮ জুন) সকালে এবং রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মওদুদ কামাল জানান,খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আত্মীয়র কাছে জানতে পারি নিহত মুন্না একজন বাসের সহকারী হিসাবে কাজ করত।

নিহতের বাবা মো. ইয়াসিন বলেন, আমার ছেলে বাসের হেলপারি করত। জোনাকি নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। কিছুদিন আগে তার একটি সন্তান হয়েছিল, ছেলেটি মারা যায়। এই নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কম বলতো। পারিবারিক বিষয় নিয়ে রাতে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ রুমে গিয়ে গলায় ফাঁস দেয়।

অন্যদিকে, রামপুরা থানার পূর্ব হাজীপাড়া ঝিলপাড় এলাকা একটি বাসায় সুমি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রামপুরা থানা উপ-পরিদর্শক (এসআই) খান আব্দুর রহমান জানান, খবর পেয়ে পূর্ব হাজিপাড়া ঝিলপাড়ের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন